words per minute
15
taherbdsust
00:00
Speed
বিল গেটসকে আমি নানা কারণে অপছন্দ করি। কেন করি, সে বিষয়ে পরে আসছি। তার আগে বিল গেটসের একটা উক্তি শুনুন, দরিদ্র হয়ে জন্ম নিলে তা আপনার ভুল নয়। তবে দরিদ্র অবস্থায় মারা গেলে তা আপনার ভুল।
বিল গেটস লোকটাকে অপছন্দ করলেও উক্তিটা আমার মনে ধরেছে। ঠিক এই উক্তিই আমি আমার গাড়িচালককে বলেছিলাম। অনেক দিন আগের কথা, সেই ২০০৯ সালের সুন্দর এক সকালে। আমি সেদিন দপ্তরপ্রধান হিসেবে যোগ দিলাম নতুন অফিসে। আমার গাড়িচালক ফুলের তোড়া, এক হালি মাছ, দুই বোতল ঘি আর চারটি মধুর বয়াম নিয়ে অপেক্ষা করছিল আমার কক্ষের সামনে। সেদিনই বুঝেছিলাম, ওকে দিয়ে হবে এবং আপনারা জানেন, ওকে দিয়ে হয়েছে। মানুষের কাছে আজ ও আইডল।
প্রথম শিক্ষাসফর
আমার গাড়িচালক কীভাবে আইডল হয়ে উঠল, তা আর বিতং করে বলার কিছু নেই। তবে কিছু গোপন সূত্র আমি জানি। শুরুর দিকের একটি ঘটনা মনে পড়ছে। আমরা যাচ্ছিলাম এক মফস্বল শহরে। রাজধানীর শেষ মাথায় যেখানে বড় বাসস্ট্যান্ড, সেখানে বাধল প্রচণ্ড যানজট। যানজটে পড়লে যা হয়, গাড়ির জানালার ওপাশে কিছুক্ষণ পরপর কিছু লোক এসে হাত বাড়াতে লাগল আর ঘ্যানঘ্যান করতে লাগল, দুইটা টলার দেন, ছার! দুইটা টলার দেন, ছার।
এভাবে কিছুক্ষণ চলার পর আমার গাড়িচালক বাইরে বেরিয়ে লোকগুলোকে ডাকল। ততক্ষণে যানজট হালকা হয়ে এসেছে। গাড়িটাও দিব্যি চলছিল। অথচ সে ওই লোকদের গাড়ি ঠেলার হুকুম দিল। আমি ভীষণ অবাক হয়ে বললাম, ব্যাপার কী, ড্রাইভার?