words per minute
16
AfrozaAkter
00:00
Speed
‘টম অ্যান্ড জেরি’ ধারাবাহিক কার্টুনটি পৃথিবীর সব দেশের শিশুদের পছন্দ। হলিউডের মেট্রো গোল্ডউইন মেয়ার স্টুডিওতে নির্মিত উইলিয়াম হ্যানা ও জোসেফ বারবারা লিখিত টম একটি বিড়াল আর জেরি একটি ছোট ইঁদুর। এই ইঁদুর-বিড়ালের নানা রকম দুষ্টুমি শিশুরা খুবই উপভোগ করেন। সেই টম অ্যান্ড জেরি কার্টুনের মতোই রাজধানী ঢাকার বাসগুলোতে চলছে ইঁদুর-বিড়াল খেলা। এই খেলা হচ্ছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আর গণপরিবহনে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়। গণপরিবহন ও লঞ্চভাড়া বৃদ্ধির ঘোষণা দেয়ার পর এক সপ্তাহ ধরে চলছে এই খেলা।