words per minute

11

SalamMia


00:00

Speed

দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হলেও নেইমারের চোট চিন্তায় ফেলেছে দলকে। গত খেলায় কাতারের আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের জোড়া গোলে দুই এক ব্যবধানে জয় পায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল। গোল করতে না পারলেও দলটির এমন জয়ে বড় ভুমিকা রেখেছেন নেইমার। এদিন খেলার ১৩ মিনিটে প্রথম কর্নার পায় ব্রাজিল। নেইমার সরাসরি গোলপোস্টে শট করেছিলেন। সার্বিয়ার গোলরক্ষক ভানজা স্যাভিচ দারুণ বলটা প্রতিহত করেন। ২১ মিনিটে নেইমার প্রথম গোলমুখে শট করেন। সেই শটটিও রুখে দেন ভানজার। ২৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি দলটি। বিরতির পর ৬২ মিনেটে নেইমারের হারানো বলটা বক্সের ভেতর পা ভিনিসিয়াস। তার শটটা ফিরিয়ে দেন গোলরক্ষক স্যাভিচ। সার্বিয়া ম্যাচে বার ফাউলের শিকার হন ব্রাজিলের এই মহা তারকা। কিন্তু ম্যাচের ১০ মিনিট থাকতে শেষমেশ মাঠ ছেড়েছেন ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে। দুই এক গোলের দারুণ জয়ের দিনেও যা বড় চিন্তাই উপহার দিয়েছে বাজিল কোচ তিতেকে। লুসাইল মাঠে এই ম্যাচটা নেইমার খেলেছেন শুরু থেকেই। পুরো ম্যাচে যে ঘড়ি ঘুরিয়েচে সেলেসাওরা, তাতে সিংহভাগ কৃতিত্ব ছিল তারই। এই তারকাকে এই এক ম্যাচেই ফাউল করা হয়েছে বার। বিশ্বকাপে এক ম্যাচে এর চেয়ে ফাউলের শিকার হননি আর কেউ। ব্রাজিল শিবির থেকে জানানো হয়েছে, তার গোড়ালি মচকে গেছে। তার পায়ের যে ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, গোড়ালি অনেকটা ফুলে গেছে। ব্রাজিল দলে এখন নেইমারের বিশ্বকাপ শেষের শঙ্কা। ম্যাচ শেষে ব্রাজিল দলের চিকিৎসক নিশ্চিত করেছেন, নেইমারের গোড়ালি মচকে গেছে। গোড়ালির অবস্থা কী পর্যায়ে আছে তা জাতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা নেইমারকে পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। অথচ তিনদিন পরেই ব্রাজিলের পরবর্তী ম্যাচ। টিম ডক্টর ভয়ের কথা বললেও ব্রাজিলের কোচ তিতে আশা করছেন নেইমার সুস্থ হয়ে উঠবেন। অন্তত তার বিশ্বকাপ শেষ নয় বলে জোর দিয়ে বলেছেন কোচ, আপনারা নিশ্চিত থাকতে পারেন নেইমার বিশ্বকাপে খেলবে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিলমুখোমুখি হবে সুইসদের। সেই ম্যাচে নেইমাকে পাওয়া যাবে কি না, সে প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে অন্তত এক দিন।।
words per minute
0
wpm
accuracy
0%
Text Practice - Time 777 - English

words per minute