words per minute
5
ImranHasanYamin
00:00
Speed
কিছু
রাজনৈতিক সংকট আছে, যেগুলো নিয়ে অনুমান করা কঠিন। জুন মাসের শেষে রাশিয়াতে যে রাজনৈতিক সংকট দেখা গেল, সেটা তৈরি হতে কয়েক মাস সময় লেগেছে। আপাতভাবে এ ঘটনাকে ভাড়াটে সেনাদল ভাগনার গ্রুপের প্রধান প্রিগোশিনের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংঘাত বলে মনে হলেও, এটা কীভাবে ঘটেছে, সেটা জানা বেশ কঠিন।মস্কো অভিমুখে ‘ন্যায়ের জন্য অভিযাত্রা’র নামে প্রিগোশিনের সামরিক অভিযানটি রুশরা এবং বিশ্ববাসী দেখেছেন ২৪ জুন তারিখে। ২০২০ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার মতোই অপ্রত্যাশিত, বেদনাদায়ক, ভীতিকর ঘটনা ছিল এটি। অন্য কথায়, ক্ষমতার কেন্দ্রে সশস্ত্র হামলা প্রচেষ্টার অভিজ্ঞতা রাশিয়ার ক্ষেত্রেই একমাত্র ঘটনা নয়।