words per minute
5
ImranHasanYamin
00:00
Speed
সময় তখন বেলা ১টা ১৫ মিনিট। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে চিত্রনায়িকা পরীমনি। দুই বছর আগে ঢাকার অদূরে সাভারের বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে তাঁর করা মামলায় আজ সোমবার সাক্ষ্য দিচ্ছিলেন তিনি।
ঘটনার কিছু বিবরণ দিয়ে পরীমনি আর কথা বলতে পারছিলেন না। একপর্যায়ে তিনি ফুঁপিয়ে কাঁদতে থাকেন।
তখন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শহীদ হোসেন বিচারকের উদ্দেশে বলেন, এই জনাকীর্ণ আদালতে পরীমনি হয়তো সেদিনকার ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারছেন না। আইনে এই ধরনের মামলায় ক্যামেরার ট্রায়ালের (রুদ্ধদ্বার এজলাসে বিচার) বিধান রয়েছে।