words per minute

10

MR_Briten


00:00

Speed

াশিয়ার ভাড়াটে সৈন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন গতকাল বুধবার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে রুশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দুই মাস আগে তিনি ক্রেমলিনের বিরুদ্ধে এক ব্যর্থ অভুত্থানের চেষ্টা করেছিলেন। ফলে তাঁর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠছে। উড়োজাহাজ দুর্ঘটনা কীভাবে হলো, কারণই বা কী এসব প্রশ্ন সামনে চলে আসছে। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা বলছে, মস্কোর উত্তর পশ্চিমাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে ভাগনারের প্রধান প্রিগোশিনসহ সব আরোহী নিহত হয়েছেন। যুদ্ধে নৃশংস উপায় অবলম্বন এবং ইউক্রেন যুদ্ধে সাফল্যের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন যুদ্ধবাজ প্রিগোশিন।
words per minute
0
wpm
accuracy
0%
Text Practice - Time 290 - English

words per minute