words per minute

13

MD__Saifur_Sajib


00:00

Speed

িশ্বে দ্রুত গতিতে অ্যাডভান্স হচ্ছে প্রযুক্তি। আর এই যাত্রায় কার্যত চালকের ভূমিকা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যার উপর ভর করে নিজেদের পরিষেবা আরও গুছিয়ে তুলছে প্রযুক্তি সংস্থাগুলি। বর্তমানে ওপেন এআই এর দুনিয়ায় শিরোনামে রয়েছে চ্যাট জিপিটি আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক একটি সার্চ টুল। এখনও পর্যন্ত ওপেন এআই ক্ষেত্রে সাড়া ফেলেছিলো ডাল -ই, এটি ছিল একটি ওপেন এআই ইমেজ জেনারেটার। যা টেক্সট থেকে ছবি তৈরি করতে সাহায্য করত। তবে চলতি বছর নভেম্বর মাসে চ্যাট জিপিটির আগমনের ফলে সোশ্যাল মিডিয়ায় টেক উৎসাহীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। কিন্তু কী এই চ্যাট জিপিটি? এই প্রযুক্তি নিয়ে সবাই এত উদ্দীপিত কেন? চলুন কিছু তথ্য জেনে নেওয়া যাক। চ্যাট জিপিটি হল একটি চ্যাট বট। যা আমরা মাঝে মধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখে থাকি। তবে এটির গঠন এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এই চ্যাটবট তৈরি করা হয়েছে জিপিটি (জেনারেটিভ প্রিট্রেইনড ট্রান্সফরমার ৩) এর উপর ভিত্তি করে। এটি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ এআই মডেল ওপেন এ,আই দ্বারা তৈরি। এই চ্যাটবট মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। ইউজারের যে কোনও প্রশ্নের উত্তর খুব গঠনমূলক এবং সহজ ভাবে প্রদর্শন করে এই চ্যাটবট। এআই মডেলের দ্বারা তৈরি চ্যাটবট সম্পূর্ণ নির্ভুল এবং যুক্তিযুক্তভাবে রেজাল্ট প্রদর্শন করে। যার ফলে উক্ত ইউজারের বুঝতে সুবিধা হয়। এবং কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অর্থাৎ বিজ্ঞাপন ছাড়াই কাজ করে এই চ্যাটবট। এই চ্যাটবট আপনার জন্য কবিতা লিখে দিতে পারে, আপনার পরীক্ষার প্রশ্নের উত্তর লিখে দিতে পারে, অর্থনীতি-রসায়ন থেকে শুরু করে একাধিক প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই চ্যাটবট।
words per minute
0
wpm
accuracy
0%
Text Practice - Time 674 - English

words per minute