words per minute

43

Tanvir4679


00:00

Speed

ুসমি বললে, তুমি বড্ড বানিয়ে কথা বল। একটা সত্যিকার গল্প শোনাও না। আমি বললুম, জগতে দুরকম পদার্থ আছে। এক হচ্ছে সত্য, আর হচ্ছে আরও সত্য। আমার কারবার আরো সত্যকে নিয়ে। দাদা মশায় সবাই বলে, তুমি কী যে বল কিছু বোঝাই যায় না। আমি বললুম, কথাটা সত্যি, কিন্তু যারা বোঝে না সেটা তাদেরই দোষ। আরো সত্যি কাকে বলছ একটু বুঝিয়ে বলো না। আমি বললুম, এই যেমন তোমাকে সবাই কুসমি বলে জানে। এই কথাটা খুবই সত্য; তার হাজার প্রমাণ আছে। আমি কিন্তু সন্ধান পেয়েছি যে, তুমি পরীস্থানের পরী। এটা হল আরো-সত্য। খুশি হল কুসমি। বলল আচ্ছা, সন্ধান পেলে কী করে। আমি বললুম, তোমার ছিল একজামিন, বিছানার উপরে বসে বসে ভূগোল বৃত্তান্ত মুখস্থ করেছিলে, কখন তোমার মাথা ঠেকল বালিশে পড়লে ঘুমিয়ে। সেদিন ছিল পূর্ণিমার রাত্রি। জানালার ভিতর দিয়ে জ্যোৎস্না এসে পড়ল তোমার মুখের উপরে, তোমার আসমানি রঙের শাড়ির উপরে। আমি সেদিন স্পষ্ট দখতে পেলুম, পরীস্থানের রাজা চর পাঠিয়েছে তাদের পলাতকা পরীর খবর নিতে। সে এসেছিল আমার জানালার কাছে, তার সাদা চাদরটা উড়ে পড়েছিল ঘরের মধ্যে। চর দেখল তোমাকে আগাগোড়া, ভেবে পেল না তুমি তাদের সেই পালিয়ে আসা পরী কি না। তুমি এই পৃথিবীর পরী বলে তার সন্দেহ হল। তোমাকে মাটির কোলথেকে তুলে নিয়ে যাওয়া তাদের পক্ষে সহজ হবে না। এত ভাব সইবে না। ক্রমে চাঁদ উপরে উঠে গেল, ঘরের মধ্যে ছায়া পড়ল, চর শিশু গাছের ছায়ায় মাথা নেড়ে চলে গেল। সেদিন আমি খবর পেলুম, তুমি পরীস্থানের পরী, পৃথিবীর মাটির ভারে বাঁধা পড়ে গেছ। কুসমি বললে, আচ্ছ দাদা মশায় আমি পরীস্থান থেকে এলুম কী করে। আমি বললুম সেখানে একদিন তুমি পারিজাতের বনে প্রজাপতির পিঠে চড়ে উড়ে বেড়াচ্ছিলে, হঠাৎ তোমার চোখে পড়ল দিগন্তের ঘাটে এসে ঠেকেছে একটা খেয়া নৌকা। সেটা সাদা মেঘ দিয়ে গড়া, হাওয়া লেগে দুলছ। তোমার কী মনে হল, তুমি উঠে পড়লে সেই নৌকোয়। নৌকো চলল ভেসে, ঠেকল এসে পৃথিবীর ঘাটে, তোমার মা নিলেন কুড়িয়ে। কুসমি ভারি খুশি হয়ে বললে হাততালি দিয়ে, দাদা মশায়, আচ্ছা, কি সত্যি। আমি বললুম, দেখো, কে বললে সত্যি। আমি কি সত্যিই মানি। হল আরো সত্যি। কুসমি বললে, আচ্ছা আমি কি পরীস্থানে ফিরে যেতে পারব না। আমি বললুম, পারতেও পার, যদি তোমারস্বপ্নের পালে পরীস্থানের হাওয়া এসে লাগে। আচ্ছা যদি হাওয়া লাগে তবে কোন রাস্তা কোথা দিয়ে কোথায় যাব। সে কি অনেক দূরে।
words per minute
0
wpm
accuracy
0%
Text Practice - Time 691 - English

words per minute